কি বলব আর ?
শিক্ষা যখন শুরু মায়ের কোল থেকে । আর মা যখন বিদেশি ধারাবাহিক নাটক(সিরিয়াল) আর সিনেমা নিয়ে ব্যাস্ত !!
ভয়াবহ অবস্থা !! বাংলা শেখার আগে শেখে বিদেশি ভাষা ।
ভালো ! খুব ভালো !
নামকরা বিদ্যালয় গুলোতে ভর্তি হতে প্রতিযোগিতা প্রাথমিক পর্যায়েই শুরু হয়ে যায় ।
টাকা লাগবে ? কতো টাকা ?
দে টাকা, আন টাকা, ঢাল টাকা !!
সুশীল-রা চিল্লায়া মরে।
কে শোনে ভাই কার কথা !
সরকার বলে , "ভ্যাট দিলানা বাছা" !!
স্কুল মালিক-পক্ষ বলে, "ঠিক আছে, চলেন ম্যানেজ করি ব্যাপারটা।"
শিক্ষার্থীদের অবস্থা ভয়াবহ !!
স্কুলে পড়া বোধহয় হয় না।
তাই তো ওই কচি বয়সেই বাচ্চারা স্কুল শেষে ৮-১০ টা বিষয় নিয়ে ২-৩ টা কোচিং সেন্টারে দেয় ভো দৌড় !!
দিন শেষে ওদের মন ক্লান্ত হয়ে যায় !! বাসায় ফিরে দেখে হোম টিউটর অতি উৎসাহে প্রস্তুত !!
ক্লান্ত শরীরে শিক্ষা হয়, ক্লান্ত মনে হয় না !
গ্রাম গুলোতে প্রাথমিকেই অনেক বাচ্চা ঝরে যায় ।
প্রাথমিক সমাপনী পরীক্ষা !!
কোন সমস্যা নেই !! প্রশ্ন কিনে নাও !
টাকা লাগবে ? কতো টাকা ?
দে টাকা, আন টাকা, ঢাল টাকা !!
সুশীল-রা চিল্লায়া মরে।
কে শোনে রে ভাই কার কথা !
সরকার বলে , "ভ্যাট দিলানা বাছা" !!
প্রশ্ন ফাঁসকারী বলে, "ঠিক আছে, চলেন ম্যানেজ করি ব্যাপারটা।"
নিম্ন মাধ্যমিকে আবার সেই ভর্তি বানিজ্য।
টাকা লাগবে ? কতো টাকা ?
দে টাকা, আন টাকা, ঢাল টাকা !!
সরকার বলে , "ভ্যাট দিলানা বাছা" !!
স্কুল মালিক-পক্ষ বলে, "ঠিক আছে, চলেন ম্যানেজ করি ব্যাপারটা।
১২-১৬ টা বিষয় !!
আরেহ, কম হয়ে গেল না !!
আরো দাউ, এক একটা একই সাথে নিউটন, ডারউইন, আল-কেমি হবে !!
নিউটন ?
ডারউইন?
আল-কেমি?
-বুদ্ধি প্রতিবন্ধি হবে ।
মাধ্যমিক সমাপনী পরীক্ষা !
কোন সমস্যা নেই !! প্রশ্ন কিনে নাও !
টাকা লাগবে ? কতো টাকা ?
দে টাকা, আন টাকা, ঢাল টাকা !!
সুশীল-রা চিল্লায়া মরে।
কে শোনে রে ভাই কার কথা !
সরকার বলে , "ভ্যাট দিলানা বাছা" !!
প্রশ্ন ফাঁসকারী বলে, "ঠিক আছে, চলেন ম্যানেজ করি ব্যাপারটা।"
উচ্চ- মাধ্যমিক, এক কথায় কলেজে ভর্তি হতে হবে !
এত অনিয়ম ভর্তিতে !! যাহ , সব অনলাইন করে দিলাম !
ভালো ! খুব ভালো !
"ভিক্ষা চাই না মা কুত্তা খেদা" এই কথাটি আমার মনে হয় এর পরই বেশিবার বলা হয়েছে।
যাই হোক ভিক্ষা মিলল ! যার যা মিলল সে তাতেই খুশী !
নিম্ন শিক্ষা শেষ ! ৩-৪ লাখ খরচ মধ্যবিত্তের, ১০-১২ লাখ শেষ উচ্চ মধ্যবিত্তের আর উচ্চ বিত্তদের ব্যাপার এত উঁচু যে আমি বাস্তবে জানি না আর তা আমার কল্পনায় ও আসে না।
উচ্চ শিক্ষার পালা !এখানে সব বয়াপার উঁচু পর্যায়ে হয়। সরকারী উচ্চ শিক্ষার প্রতিষ্ঠনে বৈধ, অবৈধ দু উপায়েই ঢোকা যায়। তাঁর পরেও অনেক খরচের ব্যাপার ।
অধিকাংশের কপালে সরকারি ভাত নেই।
কোন সমস্যা নেই ! উচ্চ শিক্ষার দোকানে যাই।
ওনেক টাকার ব্যাপার !!
অনেকে অনেক কষ্ট করে যোগাড় করে।
সরকার ভাবে, " আহা ! কত টাকা রে !! "
"ভ্যাট দিলানা বাছা" !!
কবিগুরু বলেছিলেন......
"মলিন তাস সজোরে ভেঁজে
খেলিতে হবে কষে !
অন্নপায়ী বঙ্গবাসী
স্তন্যপায়ী জীব
জন-দশেকে জটলা করি
তক্তপোষে ব'সে।
ভদ্র মোরা, ষান্ত বড়ো,
পোষ-মানা এ প্রাণ
বোতাম-আটা জামার নীচে
শান্তিতে শয়ান।"
সুশীল-রা চিল্লায়া মরে।
কে শোনে রে ভাই কার কথা !
হাইকোর্ট রুল জারি করে !
কে শোনে রে ভাই কার কথা !
উচ্চ শিক্ষা শেষ ! ১০-১৫ লাখ খরচ মধ্যবিত্তের, ২০-৩০ লাখ শেষ উচ্চ মধ্যবিত্তের আর উচ্চ বিত্তদের ব্যাপার আরো উঁচু।
চাকরি পেতে হলে চেয়ারের আকার অনুযায়ী টাকা ঢালতে হয়।
আমার মত মধ্যবত্তদের মুখে আসতে চায় না ,
"টাকা লাগবে ? কতো টাকা ?
দে টাকা, আন টাকা, ঢাল টাকা !!"
ওই চাকরি পেলে এই শিক্ষার্থী ঘুষ খাবে না তো কি ঘাস খাবে ?? ওর মা-বাবার বিনিয়োগ করা টাকার গাছ তো টাকা-ই দেবে ?
নাকি ?
(আমি অত্যান্ত দুক্ষিত, বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোকে "উচ্চ শিক্ষার দোকান" বলেছি। আমার মতে, শিক্ষা যখন পন্য-দ্রব্য হয়ে যায়, শিক্ষা-প্রতিষ্ঠানকে তখন দোকানের মতই লাগে)
আমার শিক্ষা-প্রতিষ্ঠানকে দোকানের মত দেখে চোখে জল আসে না।
কারন আমিও এই শিক্ষাকে পন্য-দ্রব্য তে পরিণত করার ব্যাবস্থার জন্য বিন্দুমাত্র হলেও দায়ী। আমরা সবাই দায়ী।
কি ভাই ? দায় এড়াতে পারেন ?
বাঙালীর মত ওজুহাত দিয়েন না ! মানুষের মত ভাবেন, তাঁর পর মানুষের মত উত্তর দিয়েন।

No comments:
Post a Comment